ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল। কোম্পানির ২ কোটি ১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

আরডি ফুড মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ২৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ১৪ লাখ ৩৬ হাজার, এটলাস বাংলাদেশ ৪৭ লাখ ১৯ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৯৭ লাখ ১ লাখ, বিকন ফার্মা ২২ লাখ ৭৭ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবল ৬ লাখ ৪৪ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১৩ লাখ ৯৬ হাজার, ইস্টার্ন ব্যাংক ৫ লাখ ৭৯ হাজার, ফরচুন সু’জ ২৮ লাখ ১৬ হাজার, গ্লোবাল ইন্স্যুরেন্স ২৫ লাখ ২০ হাজার, মুন্নু সিরামিকস ৮২ লাখ ৮৩ হাজার, রেনউইক যজ্ঞেশর ১ কোটি ৯ লাখ ২ হাজার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১০ লাখ ৪৪ হাজার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ১১ লাখ ৩১ হাজার এবং ভিএফএস থ্রেড ৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১