পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেডের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আগের বছর একই সময়ের চেয়ে কোম্পানির করপরবর্তী মুনাফা বেড়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ২ লাখ ৯৯ হাজার টাকা। এ সময় কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছিল ৪৮ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা। ওই সময় কোম্পানির বেসিক ইপিএস ছিল ৪ টাকা ৬ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ছিল ৩ টাকা ৫৩ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ৭৯ শতাংশ।
এদিকে, ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছিল ২৯ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকা। ওই সময় বেসিক ইপিএস ছিল ২ টাকা ৪৮ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ২ টাকা ১৬ পয়সা।








