ব্লক মার্কেটে ১৮ কোম্পানির প্রায় সাড়ে ২০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ১৮ কোম্পানির প্রায় সাড়ে ২০ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৯১ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৫৫ লাখ টাকা।
আজ সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ন্যাশনাল ফিড মিলস ৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, মোজাফফর হোসাইন স্পিনিং, মুন্নু সিরামিকস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, সী পার্ল বীচ ও এসকে ট্রিমস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ ডিসেম্বর , ২০২০।








