সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০