ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ লাখ ৬২ হাজার শেয়ার। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানির ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়া ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, গ্লাক্সোস্মিথক্লাইন, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও এস.এস স্টিল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০