২২ অক্টোবর এমজেএল বিডির বোর্ড সভা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ২২ অক্টোবর এমজেএল বিডির বোর্ড সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এমজেএল বিডির বোর্ড সভা ২২ অক্টোবর, সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।








