পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস শেয়ার। কোম্পানিটির মোট ১৬ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে পদ্মা অয়েল। কোম্পানির ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
যমুনা ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্র্যাক ব্যাংক ৯৩ লাখ ৩০ হাজার, গ্রামীণ ফোন ৭১ লাখ ৪০ হাজার, লিন্ডে বিডি ১০ লাখ ৫২ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২৪ লাখ ৮৫ হাজার, এসকে ট্রিমস ৫ লাখ ৩ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ১৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








