পাটের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করবে ১৫ টিম

প্রচ্ছদ » আজকের সংবাদ » পাটের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করবে ১৫ টিম

patপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্যমূল্যে পাট ক্রয় নিশ্চিত করতে ১৫টি টিম গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটি বাংলাদেশ জুটমিস করপোরেশনের (বিজেএমসি) পাট ক্রয় মনিটরিং করবে। পাট ক্রয় সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনয়ন, মানসম্মত পাট ক্রয় নিশ্চিতকরণ, অনিয়ম-ত্রুটি দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন জেলায় অবস্থিত বিজেএমসির পাট ক্রয়কেন্দ্র তদারকি করাসহ ন্যায্যমূল্য নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিমগুলো কাজ করবে।

আরও জানানো হয়, এ কমিটি পাট ক্রয়কালীন মৌসুমে প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট ক্রয় সংক্রান্ত তথ্যাদি (পরিমাণ, গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমাণ ইত্যাদি) সংগ্রহ ও মিনটরিং করবে। পাট ক্রয় কেন্দ্রের সাপ্তাহিক প্রতিবেদন এ মন্ত্রণালয় দাখিল করবে। পাট ক্রয়কেন্দ্র সংক্রান্ত কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য ক্রয়কেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নির্দেশনা প্রদান করবে। প্রয়োজনে মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করবে।

উল্লেখ্য, বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন পাট উৎপাদিত অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পাট ক্রয় নিশ্চিত করে। বিগত পাট মৌসুমে বিজেএমসি ৯৮টি পাট ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট ক্রয় কার্য সম্পন্ন করেছে। এ বছর বিজেএমসি ৫৭টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে ক্রয়কার্য পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১