পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বড় বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটির ১১ লাখ ৯১ হাজার ৬০০ টি শেয়ার ৭ কোটি ৬৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে রয়েছে বিডি অটোকারস। কোম্পানির ১ লাখ ৫৯ হাজার ৩২৮টি শেয়ার ৬ কোটি ৩১ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির ১ লাখ ৮৫ হাজার ৫০১ টি শেয়ার ৪ কোটি ৩৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংকের ৩ কোটি ৭০ লাখ টাকা, এইচ আর টেক্সটাইলের ৩ কোটি ৮৬ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১৪ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯৬ লাখ টাকা, বাটা সু’র ১১ লাখ টাকা এবং বার্জার পেইন্টের ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








