সম্পদ পুনর্মূল্যায়ন করেছে ড্রাগন সোয়েটার
প্রচ্ছদ » Uncategorized » সম্পদ পুনর্মূল্যায়ন করেছে ড্রাগন সোয়েটার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সমস্ত ফিক্সড অ্যাসেট পুনর্মূল্যায়ন করেছে। এতে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ৬ টাকা ৬৩ পয়সা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুযায়ী ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট মেশিনারিজ পুনর্মূল্যায়ন করে। আগে সম্পদের পরিমাণ ছিল ৮৪ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৯৯ টাকা। পুনর্মূল্যায়ন করে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৮২৬ টাকা। এতে পুনর্মূল্যায়ন করে সম্পদ বেড়েছে ৮৭ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭২৭ টাকা।
কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে শেয়ার প্রতি এনএভি বাড়েছে ৬ টাকা ৬৩ পয়সা।
৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাব বছর ধরে এই সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। নিরীক্ষক প্রতিষ্ঠান আতা খান অ্যান্ড কো এই পুনর্মূল্যায়ন করেছে।
২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ৩৭.৮২ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৩০.৪০ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর ৩১.৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।








