ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ১৮ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ১৮ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৯৬ হাজার ৮১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৪২ লাখ টাকা।

সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (১লা জুন)  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব, আল-হাজ্ব টেক্সটাইল, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিপিএইচ ইস্পাত, এইচ.আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, মার্কেন্টাইল, মেঘনা পেট্রোলিয়াম, নাহি অ্যালুমিনিয়াম, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১লা জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১