সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১ জুন) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮২৫ তম কমিশন সভা অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফান্ডটির প্রথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তাদের অংশ ১০ কোটি টাকা এবং বাকি ৪০ কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট্রি হিসেবে থাকছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। আর কাস্টোডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১লা জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১