ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিমের ৮ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পাওয়ার গ্রীডের ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার।

এছাড়া, যমুনা অয়েলের ১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ৩ লাখ টাকার, মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬৯ লাখ ৫৭ হাজার টাকার, ইফাদ অটোর ৬৩ লাখ টাকার, বিবিএস ক্যাবলের ৫৯ লাখ ৬৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫০ লাখ ৮০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫০ লাখ ৫২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ৫৩ হাজার টাকার, ফর্চুন সুজের ৩৯ লাখ ১৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৮ লাখ ১৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৩ লাখ ২৫ হাজার টাকার, সমরিতা হসপিটালের ২৯ লাখ ৩২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৭ লাখ ৮১ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ২৭ লাখ ৪৭ হাজার টাকার, বিকন ফার্মার ২৭ লাখ ৩১ হাজার টাকার, মোজাফফর হোসেনের ২৭ লাখ ২৮ হাজার টাকার, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ২৫ লাখ ৪৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৭ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১৫ লাখ ১৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩ লাখ ৪৮ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১২ লাখ ৭৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১২ লাখ ৫০ হাজার টাকার, কে অ্যান্ড কিউয়ের ১১ লাখ ৮৭ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লাখ ৮২ হাজার টাকার, মেঘনা লাইফের ৮ লাখ ৭০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৮ লাখ ৩৩ হাজার টাকার, রানার অটোর ৬ লাখ ২৫ হাজার টাকার, কর্ণফুলী ইন্সুরেন্সেরর ৫ লাখ ৯৮ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ অক্টোবর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১