লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিমপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম লিমিটেড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৪৯ কোটি ৭৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকার
৮৭ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইইএফসি ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো ও জিপিইচ ইস্পাত।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ অক্টোবর , ২০২১।








