ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলাবার ব্লক মার্কেটে ৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ১১ লাখ ২২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আরগন ডেনিমস। কোম্পানিটির মোট ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানির ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্র্যাক ব্যাংক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১২ লাখ ২০ হাজার, শাহজালাল ইসলামি ব্যাংকের ২৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








