৩৩ মাসের সর্বনিম্ন সূচক : পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » ৩৩ মাসের সর্বনিম্ন সূচক : পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকেই দিনের শেষ পর্যন্ত সেল প্রেসারে টানা কমতে থাকে সূচক। ধারাবাহিক পতনের মধ্য দিয়েই শেষ হেয়েছ আজকের লেনদেন । গত ৩৩ মাসের সর্বনিম্ন সূচক ছিল ৪৯৯৬ পয়েন্ট।

সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর ডিএসই’তে সূচক ছিল ৪৯৯৬ পয়েন্ট। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩ মাসের সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৯৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করে ১১৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৯৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৫ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০