পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় চাপে টানা বাড়তে থাকে সূচক। তবে শেষ দিকে উত্থানের মাত্র কিছুটা হ্রাস পায়।
রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাড় কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৪ লাখ ৭ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ১ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৫২ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা।
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২ শতাংশ বা ১৪৩টির, কমেছে ৪১ শতাংশ বা ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ শতাংশ বা ৬০টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।








