ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানিটির মোট ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। কোম্পানির ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

আইডিএলসি মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৫ লাখ ৭৭ হাজার, বিডিকম অনলাইন ৭৯ লাখ ৪৫ হাজার, ব্র্যাক ব্যাংক ৫ লাখ ৫৪ হাজার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১১ লাখ ৩ হাজার, সিমটেক্স ১৪ লাখ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ১৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১