ভালোবাসা দিবসে আসছে ‘ব্যস্ত শহর’

প্রচ্ছদ » Uncategorized » ভালোবাসা দিবসে আসছে ‘ব্যস্ত শহর’

zayed-khan-home-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গান এখন শুধু আর শোনার বিষয় না দেখারও বিষয়। আর তাই সময়ের সাথে পাল্লা দিয়ে নির্মাণ হচ্ছে নিত্য নতুন মিউজিক ভিডিও। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটি মিউজিক্যাল ভিডিও নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সিলেটের গায়ক জায়েদ খান। পেশায় একজন চিকিৎসক হলেও বিশেষ করে গানের ভুবনেই এখন পরিচিত তিনি।

সম্প্রতি ‘ব্যস্ত শহর’ শিরোনামে নিজের গাওয়া একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন এ শিল্পী। আসছে ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। ‘ব্যস্ত শহর’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি এবং সুর করেছেন রাজন সাহা।

সুরঞ্জলির ব্যানারে এসজি প্রোডাকশনের সহযোগীতায় বিগ বাজেটের এই মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে। নতুন এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। পাশাপাশি আলভি, শিশির শিক্ত এবং শিশু শিল্পী নোহাকে পর্দায় এই গানের মডেল হিসেবে দেখা যাবে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, মূলত আসছে ভালোবাসা দিবসে দর্শক শ্রোতাদের ভালোবাসায় ভরিয়ে দিতেই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। দর্শকরা এই ভিডিওটিতে একই সাথে ওয়েস্টার্ন ফিল এবং বাংলাদেশি প্যাটার্ন উপভোগ করতে পারবেন। আমার বিশ্বাস, ‘ব্যস্ত শহর’ গানটির মিউজিক ভিডিও দর্শকদের ভালো লাগবে।

উল্লেখ্য, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলিমুজ্জান সনি, ক্যামেরায় ছিলেন রাহাত বাপ্পি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০