ভালোবাসা দিবস উপলক্ষে ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

প্রচ্ছদ » Uncategorized » ভালোবাসা দিবস উপলক্ষে ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

nancy-homeবিনোদন প্রতিবেদক: আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ডুয়েট গান ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। ‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি, সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- এমন কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান গাইলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

বাশার বলেন, ‘আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা।’

সজীব দাস বলেন, ‘ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। আর বাশারের গায়কীও বেশ ভালো। দুজনের কম্বিনেশনে ‘জলরঙ’ গানটি বেশ ভালো হয়েছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

বাশার জানান, আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ‘জলরঙ’ গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে ‘সাদামাটা’ চ্যানেলে সোমবার বিকেলে মুক্তি পাবে। গানটি বাশারের প্রথম একক অ্যালবাম ‘জলরঙ’-এ থাকবে। অ্যালবামের অন্য দুটি গানেরও সুর-সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। চলতি বছর অ্যালবামটি প্রকাশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০