ভিসা কার্ড থেকে বিকাশে টাকা পাঠাতে চুক্তি

প্রচ্ছদ » Uncategorized » ভিসা কার্ড থেকে বিকাশে টাকা পাঠাতে চুক্তি

visa bkashপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শিগগিরই বিকাশের গ্রাহকরা সব ধরনের ভিসা কার্ড থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এ লক্ষ্যে রোববার (২২ সেপ্টেম্বর) পেমেন্ট টেকনোলজিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসার সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রাহক, বাংলাদেশে ইস্যুকৃত ভিসার ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ সেবার মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা পাবেন। ফলে যেকোনো সময়, যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাপে লগইন করে ‘অ্যাড মানি’ অপশনে ভিসা কার্ডের তথ্য দিয়ে সহজেই এবং নিরাপদে অ্যাকাউন্টে টাকা যুক্ত করার সুযোগ তৈরি হবে। ভিসা ও বিকাশের মধ্যে সংযোগ তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেবে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

ভিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র, ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর গতকাল বিকাশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ভিসার সাউথ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট লিডার সৌম্য বসু, ইবিএলের হেড অব রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা গর্বিত। এই সেবায় আমাদের অগণিত গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে ভিসা কার্ড থেকে টাকা পাঠানোর সুবিধা পাবেন। মূল্য পরিশোধের ক্ষেত্রে মোবাইল পেমেন্টের গ্রহণযোগ্যতা বাড়ার প্রেক্ষাপটে ভিসা এ দেশের ডিজিটাল পেমেন্টের অগ্রগামীদের সঙ্গে পার্টনারশিপ অব্যাহত রাখবে।

ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, বিকাশ ও ভিসার এই চুক্তি ডিজিটাল বাংলাদেশের জন্য এক অনন্য পদক্ষেপ, যা ক্যাশলেস পেমেন্টের ইকোসিস্টেম তৈরি করবে এবং কার্ড ব্যবহারকারীদের আরো বেশি জায়গায় পেমেন্টের অপশন তৈরি করবে।

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, এই পার্টনারশিপ ভিসা ও বিকাশ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদেরই আরো উন্নত সেবার অভিজ্ঞতা দেবে। সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের আর প্রয়োজন পড়বে না। এ ছাড়া, এটি ভিসা এবং ব্যাংকগুলোকে সাধারণ মানুষের জন্য আরো উদ্বাবনী সেবা আনতে উদ্বুদ্ধ করবে, যা বিকাশের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে যাবে।

পরবর্তী সময়ে ভিসা ক্রেডিট কার্ডের বিলও বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু হবে। দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া এই সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্রমবর্ধমান গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে দ্রুত, নিরাপদ, ঝামেলামুক্ত এক অভিজ্ঞতা দেবে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিন্যান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১