মন্দাভাব থাকলেও দাপটে বীমা খাত

প্রচ্ছদ » Uncategorized » মন্দাভাব থাকলেও দাপটে বীমা খাত

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গত সপ্তাহজুড়ে দেশের পুঁজিবাজারে মন্দাভাব থাকলেও দর বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। বিদায়ী সপ্তাহে বীমা খাতের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় ৮০ শতাংশই বীমা কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাজুড়ে শেয়ারের দাম সব থেকে বেশি বাড়া ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ তিনটি স্থানসহ ৮টি স্থান দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে আধিপত্য দেখানো বীমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে তালিকার শীর্ষে বা প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সপ্তাহজুড়ে বেড়েছে ২৮.৭৪ শতাংশ।

সাপ্তাহিক গেইনারে তালিকায় থাকা অন্যান্য বিমা কোম্পানির মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের ১৭.৬৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৭.০৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ, অগ্রনী ইন্স্যুরেন্সের ১১.২৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১০.১৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.৪৭ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

বিমা খাত ছাড়াও গেইনারের তালিকায় থাকা অন্য দুই কোম্পানির মধ্যে ইষ্টার্ন লুব্রিকেন্টসের দর বেড়েছে ১৩.৫৯ শতাংশ। কোম্পানিটি দর বাড়ার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। এছাড়া রেনউইক যঞ্জেশ্বরের ১১.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে। কোম্পানিটি তালিকার ষষ্ঠ স্থারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০