সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেনের দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। লেনদেনের দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ৬১টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০০ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর সোয়া ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৬৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৮ লাখ ৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০