মারা গেছেন দেওয়ানবাগী পীর

প্রচ্ছদ » সারাদেশ » মারা গেছেন দেওয়ানবাগী পীর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ এর পীর মাহবুব-এ খোদা ওরফে দেওয়ানবাগী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন।

পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আরামবাগে নেওয়া হয়েছে। মরহুমের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।

রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ শরীফের পীর মাহবুব-এ খোদা ওরফে দেওয়ানবাগী মাহাবুব-এ-খোদা ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন মাহবুব-এ খোদা। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়েন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব-এ খোদা। আস্তে আস্তে তার অনুসারী বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করেন এই দেওয়ানবাগী।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১