পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৪০৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ ডিসেম্বর , ২০২০।








