মার খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রচ্ছদ » Uncategorized » মার খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

lash2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া পৌর এলাকায় জুঁই খাতুন (২০) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উত্তর মেন্দা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুঁই খাতুন ওই মহল্লার জিয়ারুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, গত বছর উপজেলার নুরনগর গ্রামের আব্দুল আলিমের সঙ্গে জুঁই খাতুনের বিয়ে হয়। বিয়ের ৫/৬ মাস পরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর জুঁই বাবারবাড়িতে চলে আসেন।

গ্রামবাসী জানায়, সোমবার সকালে জুঁয়ের বড় চাচা আলম তাকে মারপিট করেন। এ কারণে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে জুঁই আত্মহত্যা করেন।

ভাঙ্গুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুভাষ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০