মালেক স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » মালেক স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৮)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর,১৮)কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)দাঁড়িয়েছে ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৫০ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ১৫ পয়সা।








