লিগ্যাসি ফুটওয়্যার,বিডি অটোকারসের শেয়ার কারসাজি: ৫ কোটি টাকা জরিমানা

প্রচ্ছদ » রাজনীতি » লিগ্যাসি ফুটওয়্যার,বিডি অটোকারসের শেয়ার কারসাজি: ৫ কোটি টাকা জরিমানা

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার এবং বিডি অটোকারসের শেয়ার কারসাজির বিষয় প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এ কারণে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত কোম্পানি ও ব্যক্তিদের ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

মঙ্গলবার বিএসইসি ৬৭৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি জানিয়েছে, কমিশনের তদন্তে বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার লেনদেনে অনিয়ম পাওয়া গেছে। আলোচিত কোম্পানিগুলোর শেয়ার কারসাজির সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত বলে প্রমান পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

আলোচিত কোম্পানিগুলোর শেয়ার কারসাজির সঙ্গে – আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস (আব্দুল কাউয়ুম, মরিয়ম নেছা ও মেসার্স কাউয়ুম অ্যান্ড সন্স), মইনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস (পদ্মা গ্লাস লিমিটেড, পদ্মা জোন্স অ্যান্ড কলার্ম লিমিটেড ইউনিট-২, রহমত মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), মাহফুজ আলম , কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মো. আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস (মো. আজিমুল ইসলাম, লতফুন নেছা ইসলাম, নাবিলা ইসলাম, আজিজুল ইসলাম, আলিফ টেক্সটাইল মিলস লিমিটেড লিমিটেড, বায়তুল খামুর জড়িত বলে তদন্তে প্রমান পেয়েছে কমিশন।

বিডি অটোকারস এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহন করে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ১৭ এর সেকশন (ই)(ভি) ভঙ্গ করেছে।

অপরদিকে, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিডি অটোকারস লিমিটেড এবং লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনে যথাযথ তদারকী না করে বরং (indirectly effecting a series of transaction) পরোক্ষভাবে ধারাবাহিক লেনদেনে সহায়তার মাধ্যমে ১৯৬৯ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার, অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর আচরণবিধি ভঙ্গ করেছে।

আইন ভঙ্গ করে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার কারণে কমিশন- আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস কে ২ কোটি, মইনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস কে ১০ লাখ, মাহফুজ আলম কে ১ কোটি টাকা, মো. আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস কে ২ কোটি টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কে সতর্কপত্র ইস্যু করবে কমিশন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ আগস্ট আলোচিত কোম্পানিগুলোর অস্বাভাবিক লেনদেনের কারণে নিয়ন্ত্রক সংস্থা তাদের লেনদেনে স্থগিত করে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে। আর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জরিমানা করে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০