মিয়ানমারের ৭ নাগরিক ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » মিয়ানমারের ৭ নাগরিক ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কোস্টগার্ড টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে ওই ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিনুল হক।
তিনি জানান, দিবাগত রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা ডিসেম্বর, ২০২০।








