সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৪.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৪৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৫.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৬.৬২ পয়েন্ট, ১৭০৪.৯৮ এবং ১০০০.৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭৭ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টির বা ৪৩.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৬টির বা ২৯.৮৫ শতাংশের এবং ৯৬টি বা ২৭.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৫৮.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১