৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রচ্ছদ » Uncategorized » ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

feriপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘন কুয়াশার কারণে সোয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা কয়েকশ যানবাহন সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌন ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য সিরিয়ালে যে যানবাহনগুলো রয়েছে, দ্রুত সে চাপও কমে যাবে। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০