যেসব কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছে
প্রচ্ছদ » Uncategorized » যেসব কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ ব্যাংক সম্প্রতি তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯ ব্যাংকের, কমেছে ৯ ব্যাংকের, লাভ থেকে লোকসানে রয়েছে ১টি এবং লোকসান বেড়েছে ১টি ব্যাংকের। ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিএস বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠান গুলোর নাম তুলে ধরা হল-
ডিএসই তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৭) ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.২১ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১৯ টাকা বা ৯০.৪৭ শতাংশ।
আইএফআইসি ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৫২ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.০৪ টাকা বা ৭.৬৯ শতাংশ।
ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৫০ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১২ টাকা বা ২৪ শতাংশ।,
যমুনা ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.১০ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.২৯ টাকা বা ২৯০ শতাংশ।
ব্রাক ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৯৮ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.৬৪ টাকা বা ১০০ শতাংশ।
ঢাকা ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৪৩ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১৭ টাকা বা ৩৯.৫৩ শতাংশ।
ইস্টার্ন ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১.২৩ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১১ টাকা বা ৮.৯৪ শতাংশ।
ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৪০ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১১ টাকা বা ২৭.৫০ শতাংশ।
মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৫৯ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.৪৯ টাকা বা ৮৩.০৫ শতাংশ।
এনসিসি ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৩৪ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.০৪ টাকা বা ১১.৭৬ শতাংশ।
ন্যাশনাল ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.২১ টাকা। প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে।
ওয়ান ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৬২ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.৭৩ টাকা বা ১১৭.৭৪ শতাংশ।
প্রিমিয়াম ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.১৬ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.২৭ টাকা বা ১৬৮.৭৫ শতাংশ।
প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৫১ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.২৭ টাকা বা ৫২.৯৪ শতাংশ।
পূবালী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.৩৯ টাকা বা ১০৫.৪০ শতাংশ।
রুপালী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.২৫ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১৭ টাকা বা ৬৮ শতাংশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৩৮ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১৩ টাকা বা ৩৪.২১ শতাংশ।
সাউথইস্ট ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৫৯ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.৩৭ টাকা বা ৬২.৭১ শতাংশ।
ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১.০২ টাকা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস বৃদ্ধি পেয়েছে ০.১৩ টাকা বা ১২.৭৪ শতাংশ।








