রবিবার স্পটে লেনদেনে যাচ্ছে চার কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » রবিবার স্পটে লেনদেনে যাচ্ছে চার কোম্পানিপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন রবিবার (২০) থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো : এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাটা সু এবং ইউনিয়ন ক্যাপিটাল।
জানা গেছে, কোম্পানি চারটির শেয়ার লেনদেন ২০ থেকে ২১ জুন পর্যন্ত স্পট মার্কেটে হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ২২ জুন কোম্পানি চারটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ জুন , ২০২১।








