রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়

প্রচ্ছদ » Uncategorized » রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ইতোমধ্যে মাছটি ৩৯ হাজার টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে সেটি বিক্রি করে দিয়েছে মাছ ব্যবসায়ীরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে হিরু হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পরে। মাছটি নদীর কিনারায় এনে ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির ওজন ৩০ কেজি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বলেন, বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে। পরে আড়তে অন্য মাছ ব্যবসায়ীদের অংশ গ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ ফেব্রুয়ারি , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১