রিং সাইন নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে শেয়ারবাজার প্রতিদিন ডটকম

প্রচ্ছদ » Uncategorized » রিং সাইন নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে শেয়ারবাজার প্রতিদিন ডটকম

ring shineপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রিং সাইন নিয়ে অনলাইন ভিত্তিক পত্রিকা ‘শেয়ারবাজার প্রতিদিন ডটকম’ মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আজ মঙ্গলবার কমিশনের ৭০৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, গত ২০ অক্টোবর শেয়ারবাজার প্রতিদিন ডটকম-এ ‘অস্তিত্বহীন ইউনিভার্স নিটিং কোম্পানির নামে রিং সাইন টেক্সটাইলের প্রায় ২৫ কোটি টাকার শেয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চেয়ারম্যান সুং ওয়ে মিন রিং সাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেও প্রসপেক্টাসে উল্লেখ নেই বলে দাবি করা হয়। কিন্তু প্রসপেক্টাসের ১৯৫ পৃষ্টায় রিং সাইনের এমডির অন্যান্য কোম্পানিতে সম্পৃক্ততার শিরোনামে বিস্তারিত পরিস্কারভাবে উল্লেখ আছে। এছাড়া ইউনিভার্স নিটিং কোম্পানির নিয়মিত পরিচালনায় সক্রিয় থাকার প্রমাণাদি কমিশনে প্রেরণ করে রিং সাইন। এতে কোন আইন লংঘন হয়নি। যাতে বিষয়টি আজকের সভায় ডিসক্লোজার ভিত্তিতে সমাধান হয়েছে।

অপরদিকে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে রিং সাইন টেক্সটাইলের এমডির স্বার্থ সংশ্লিষ্ট ইউনিভার্স নিটিং গার্মেন্টস কর্তৃকি রিং সাইনের ধারনকৃত শেয়ারে ১ বছরের পরিবর্তে ৩ বছর লক-ইনের শর্তারোপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১