পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা ১২ মিনিটে ডিএসইতে ১৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪০ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৬৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।








