রোহিঙ্গা নিয়ে বিএনপি সন্ত্রাসী খেলায় মাততে চায়: খাদ্যমন্ত্রী
প্রচ্ছদ » Uncategorized » রোহিঙ্গা নিয়ে বিএনপি সন্ত্রাসী খেলায় মাততে চায়: খাদ্যমন্ত্রীনিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাসী খেলায় মাততে চায়। আর এজন্যই রোহিঙ্গাদের সেভ জোনের বিরোধীতা করছে। তারা চায়- রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়ুক, যাতে বিএনপি জঙ্গি তৎপরতায় ব্যবহার করতে পারে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চায় না দেশ এগিয়ে যাক। তারা ভালোকিছু চায় না, সব সময় দেশকে অস্থিতিশীল করতে চায়। এখন রোহিঙ্গা ও প্রধান বিচারপতি ইস্যু দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিচারপতির অসুস্থতাকে তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।








