লিবরা ইনফিউশনের এমডি গ্রেফতার
প্রচ্ছদ » Uncategorized » লিবরা ইনফিউশনের এমডি গ্রেফতারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে লিবরা ইনফিউশন লিমিটেডে ঔষধ প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিাচালক ড. রওশন আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঔষধ কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, লিবরা ইনফিউশন ঔষধ কোম্পানির নামে আল আরাফাহ ইসলামি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে ৮৭ কোটি টাকা ঋণ নেয়া আছে। এই ঋণ আদায়ে ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঋণ নেয়াকে কেন্দ্র করে ওই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ড. রওশন আলম ওই ব্যাংক কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মতিঝিল থানায় জিডি করে।
জিডির তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারি পরোয়ানায় রূপনগর থানা পুরিশ ড. রওশনকে তার প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে। তিনি লিবরা ইনফিউশন লিমিটেডের চেয়ারপারসন।








