৩ কোম্পানিকে ডিএসইর শোকজ
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানিকে ডিএসইর শোকজপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো: রহিমা ফুডস, ফু-ওয়াং ফুডস এবং শাহিনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ৪ অক্টোবর, কোম্পানিগুলোর কাছে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।
শাহিনপুকুর সিরামিক:
গত ২৫ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়।
ফু-ওয়াং ফুডস:
গত ২ কার্যদিবস এ কোম্পানির শেয়ার দর টানা বাড়ছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৯ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
রহিমা ফুডস:
গত ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ১৪৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১৭৮ টাকা ৬০ পয়সা পর্যন্ত হয়।
আর কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।








