লুজার শীর্ষে বসুন্ধরা পেপার মিলস
প্রচ্ছদ » Uncategorized » লুজার শীর্ষে বসুন্ধরা পেপার মিলস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে রোববার শেয়ার দর কমে টপ টেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ বা ১৭ টাকা ৬০ পয়সা কমেছে। এদিন কোম্পানির শেয়ার সর্বনিম্ন ১৬৩ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ ১৮৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লুজার তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে আছে- বিডি অটোকারস। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ৩৯ টাকা ৯০ পয়সা কমেছে। এছাড়া আরামিট লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৪৬ শতাংশ বা ৪১ টাকা ২০ পয়সা, রেইনইউকযঞ্জেশ্বর লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ বা ৫৭ টাকা ৪০ পয়সা, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ৮ দশমিক ১২ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা, জিলবাংলা সুগার মিলস লিমিটেডের দর ৭ দশমিক ৮২ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা, সাভার রেফ্রেক্টরীজের শেয়ার দর ৮ দশমিক ৬৯ শতাংশ বা ১৫ টাকা ৭০ পয়সা, উসমানিয়া গ্লাসের শেয়ার দর ৬ দশমিক ৭৪ শতাংশ বা ১০ টাকা ৫০ পয়সা, রংপুর ফাউন্ড্রী ৭ দশমিক ২৩ শতাংশ বা ১১ টাকা ৩০ পয়সা এবং লিবরা ইনফিউশন্সের শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ বা ৭৫ টাকা ৬০ পয়সা কমেছে।








