লুব-রেফের ইপিএস প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » লুব-রেফের ইপিএস প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্সচেঞ্জের ওয়েবসাইট ও ট্রেডিং প্ল্যাটফরমে এই তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুসারে, সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা।

পুনঃমূল্যায়নের ভিত্তিতে কোম্পানিটির প্রি-আইপিও এনএভিপিএস হয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সা এবং পোস্ট আইপিও এনএভিপিএস ৩৪ টাকা ৬৮ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০