সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ( ০৮ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৬০৪ দশমিক ৩৮ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ০৮ পয়েন্ট বেশি।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ দশিক ৯৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে ৭২১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৫ কোটি ২৪ লাখ টাকার কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার।

আজ ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬১ দশমিক ৭৭ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১