লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৪ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৯ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল মিলস,সিমটেক্স, ড্রাগন সোয়েটার, লিগাসি ফুটওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু সিরামিকস লিমিটেড।








