প্রাইম ব্যাংকের পরিচালক শেয়ার কিনবে
প্রচ্ছদ » Uncategorized » প্রাইম ব্যাংকের পরিচালক শেয়ার কিনবে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মারিনা ইয়াসমিন চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা ৬ লাখ ৪০ হাজার ৫০১টি শেয়ার কিনবেন।এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানির মোট শেয়ারের ৩৮.০৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৪.৪৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩.৭১ শতাংশ এবং ৩৩.৭৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।








