লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও || সেরা সংবাদ » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মে) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৯৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় থাকা জেএমআই হসপিটালের লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ ৮১ হাজার টাকার।
৩৬ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক সিরামিক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মে, ২০২২।








