লেনদেনের শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ ১৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটির মোট ৪৪ লাখ ৮৮ হাজার ৪০৩টি শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা ফার কেমিক্যাল লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩০৩টি শেয়ার হাতবদল করেছে।
স্কয়ার ফার্মা ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।








