সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন রনিও
প্রচ্ছদ » Uncategorized » সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন রনিও
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে অগ্নিকাণ্ডে গুরুতরভাবে অগ্নিদগ্ধ শহিদুল হক কিরমানি রনিও না ফেরার দেশে চলে গেছেন।স্ত্রী জান্নাতুল ফেরদৌস জান্নাত ও একমাত্র সন্তান রুশদী’র পথ ধরে পরপারে পাড়ি দিয়েছেন তিনি।পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার সকাল ৬টার দিকে তিনি হেরে যান।
উল্লেখ,২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই কিরমানি-জান্নাতের একমাত্র সন্তান রুশদীসহ তিনজনের মৃত্যু হয়।
আগুনে রুশদীর দেহ একেবারে পুড়ে যায়।পোড়া দেহের অন্য কোনো দাবিদার না থাকায় সেটি রুশদীর লাশ বলে ধরে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।
সেদিন কিরমানি ও জান্নাত অগ্নিস্থল থেকে প্রাণ নিয়ে বের হতে পারলেও তাদের মারাত্মকভাবে দগ্ধ হন।অগ্নিকাণ্ডে কিরমানির শরীরের ৪৩ শতাংশ ও তার স্ত্রী জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে যায়। তখন থেকে তারা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।তবে শরীরের একটি বড় অংশ পুড়ে যাওয়ায় তখনই ডাক্তাররা আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন।
গতকাল শনিবার জান্নাতুল ফেরদৌস জান্নাত,এসিএমএ মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান।আর আজ রোববার কিরমানি রনি এসিএমএ (ইউকে),এফসিএমএ স্ত্রী ও সন্তানের পথ ধরেন তিনি।
শহিদুল হক কিরমানি দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।
কিরমানি এবং জান্নাত-দুজনেই ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশ এর সদস্য।








