শাবিতে অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

প্রচ্ছদ » Breaking News || Slider || স্বাস্থ্য » শাবিতে অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে সস্ত্রীক কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের এ অনশন ভাঙাবেন বলে জানান তারা।

এ সময় মেডিক্যালে থাকা ২০ অনশনকারীসহ এসে ২৮ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে ভোরে ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১