শিশুকে ধর্ষণের পর হত্যা : আটক ৪

প্রচ্ছদ » Uncategorized » শিশুকে ধর্ষণের পর হত্যা : আটক ৪

ramgonj-thanaলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদরাসা ছাত্রী নুশরাত জাহানকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রামগঞ্জ থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে প্রধান আসামি ধরা পড়লে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গত কয়েকদিন থেকে শিশু নুসরাতকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা ও রামগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ২৩ মার্চ দুপুরে নুশরাত জাহান নিখোঁজ হন। পরদিন তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। তিনদিন পর ২৬ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

নিহত নুশরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী। নুশরাতকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১