শেয়ার ক্রয় করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট
প্রচ্ছদ » সারাদেশ » শেয়ার ক্রয় করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্পোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঘোষণা অনুযায়ী ৩ লাখ ৩৫ হাজার শেয়ার ক্রয় করবে প্রতিষ্ঠিানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কর্পোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মোট ৩ লাখ ৩৫ হাজার শেয়ার ক্রয় করবেন। প্রতিষ্ঠানটি বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার (In the Block Market) ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।








